সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা : ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, শেরপুর:

শেরপুরের শ্রীবরদী উপজেলায়  অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শ্রীবরদী উপজেলার খোশালপুর কানিপাড়া গ্রামে ৮ আগষ্ট শুক্রবার  বিকালে এ ঘটনা ঘটে এবং এবিষয়ে  একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত খলিলুর রহমান (৭০) খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে এবং তার স্ত্রীর নাম খোরশেদা বেগমক (৬৫) ৷

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার স্ত্রী খোরশেদা বেগমকে ঘর থেকে টেনে হিচড়ে  উঠানে নিয়ে যাচ্ছে । এর আগে ঘরের সামনে উঠানে কোদাল দিয়ে একটি গর্ত করেন খলিলুর। পরে সেই গর্তের ভেতর তাকে রেখে তার ওপর মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন তিনি।

স্থানীয়সূত্রে জানা যায়,  প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোরশেদা বেগম। অনেক সেবা ও চিকিৎসা করার পরেও তিনি  সুস্থ হননি। বর্তমানে খলিলুর রহমান খোরশেদা বেগমের ভালো  চিকিৎসার ব্যবস্থা করছেন না। দীর্ঘদিন স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে অতিষ্ঠ হন স্বামী খলিলুর রহমান। স্ত্রীর চিকিৎসা, ওষুধ, সেবা করতে গিয়ে  অসহ্য হয়ে রাগে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও দেখেই  তার বাড়িতে পুলিশ পাঠানো হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিলুর রহমান পালিয়ে যায় । এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ  করেনি।

 

প্রেরক : মোহাম্মদ রফিকুল ইসলাম

শেরপুর প্রতিনিধি