সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

গঙ্গাচড়া ইউনিয়নের ১ ও ৫ নং ওয়ার্ডের দায়িত্ব পেলেন সংরক্ষিত সদস্য ফরিদা ও লাইফি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফরিদা বেগমকে ১ নং ওয়ার্ডে ও ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য লাইফি বেগমকে ৫ নং ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্ব পেলেন। রংপুর জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ এর (৩) উপ-ধারা (১) এর অধীনে ৪ আগস্ট অফিস আদেশে তাদের ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকার পতনের পর ১ নং ওয়ার্ড সদস্য ও গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক এবং ৫ নং ওয়ার্ড সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভির বিরুদ্ধে মামলা হয়। মামলায় গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে থাকেন। আত্মগোপনের এক পর্যায় আব্দুল মতিন অভিকে গ্রেফতার করে। আব্দুল মতিন অভি এখন জেলে আছেন এবং আব্দুল খালেক আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদে ২০২৪ সালের ৫ আগস্ট হতে তারা অনুপস্থিত রয়েছে। অনুপস্থিতির কারণে ১ও ৫ নং ওয়ার্ডের কার্যক্রম দীর্ঘদিন থেকে ব্যহত হচ্ছে। জনগণ নানাবিধ সেবা হতে বঞ্চিত হচ্ছে মর্মে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ওই দুই ওয়ার্ডে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংরক্ষিত সদস্য ফরিদা বেগম ও লাইফি বেগমের নাম প্রস্তাব করে এ সালের জুলাইয়ের ৩ তারিখ রংপুর জেলা প্রশাসকের কাছে পত্র দেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবকৃত পত্রের আলোকে ১ ও ৫ নং ওয়ার্ডে তাদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।

 

 

আব্দুল বারী স্বপন