সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল,প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেরিন চা বাগানের সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে চোরাইকৃত মালামালসহ  গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভোর রাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময়ে রাধানগর এলাকার মৃত আজমত আলী ছেলে আসামী রহমত আলী মন্দিরে অনধিকার প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরি সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই বাবলু কুমার পালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রাধানগর প্যারাগন রিসোর্টের সামনে থেকে আসামীকে আটক করে।

পরে তার কাছ থেকে চুরি হওয়া একটি খয়েরী-সাদা দরজার কাপড়ের পর্দা, চারটি হলুদ, কমলা, খয়েরী ও সবুজ রঙের বিভিন্ন সাইজের লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরি প্রতিমার তাজ, চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আল ইব্রাহিম

শ্রীমঙ্গল,মৌলভীবাজার