সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জি এম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আদেশ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) এই আদেশ দেন ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস।

আদালতের বেঞ্চ সহকারী আদনান আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদনান আহমেদ জানান, মামলার বাদী আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদের ও মাহমুদ আলমের দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

আদালত জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধ সংক্রান্ত একটি রিট হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকার বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, এ অবস্থায় কারও পক্ষে দলীয় সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয়।

এই আদালতের এই পর্যবেক্ষণের পর জি এম কাদেরবিরোধী নেতারা দাবি করেন, নিষেধাজ্ঞার ফলে জি এম কাদের সম্প্রতি যেসব সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, তা আইনিভাবে বৈধ নয়। এর ফলে তিনি যেসব নেতাকে অব্যাহতি দিয়েছিলেন – দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১১ জন নেতা – তারা আবার স্বপদে বহাল রইলেন।

এনএনবাংলা/আরএম