সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

প্রতি মাসের শেষে বুধবার বিএডিসিতে গণশুনানিতে অনুষ্ঠিত হবে

বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অংশীজনদের (স্টেকহোল্ডার) নিকট বিএডিসি প্রদত্ত সেবা অরো গতিশীল, নিবিঘ্ন, বৈষম্যমুক্ত ও তাদের নিকট হতে উত্থাপিত অভিযোগ এবং সমস্যা দ্রুততার সহিত নিরসনের লক্ষ্য নিয়ে গণশুনানি গ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। বিএডিসি’র জনসংযোগ বিভাগ হতে জানায় যে, প্রতি মাসের শেষে বুধবার অথবা সংশ্লিষ্ট বুধবার সরকার ঘোষিত ছুটি বা বন্ধ থাকলে এর পূর্বের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯:০০ টা হতে দুপর ১:০০ টা পর্যন্ত কৃষি ভবনস্থ (৪৯-৫১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০) চেয়ারম্যানের দপ্তরে নিয়মিতভাবে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।