সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ নেতা সুয়েব গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২) কে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ছাত্রলীগ নেতা সুয়েবকে ১৩ আগস্ট বুধবার দুপুরে কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই মোহিতসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সুয়েব হাজীপুর ইউনিয়নের মৃত আব্দুল বারীর ছেলে। বিগত সময়ে ছাত্রলীগ নেতা সুয়েব এলাকায় অনেক অপকর্ম  করেছেন বলে অভিযোগ  রয়েছে।  কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ছাত্রলীগ নেতা সুয়েবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করি। পলাতক থাকা বাকি আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।