সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখিত ও বিব্রত’ চুপ্পু ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক
Skip to content

সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

হেফাজতে ইসলাম এর পুর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে নওগাঁর সাপাহারে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জহর সাপাহার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, সহ সভাপতি হাফেজ মাও: ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে প্রায় ঘন্টাকালব্যপী আলোচনার পর সর্বসম্মতিক্রমে হাফেজ মাও: ইউসুফ আব্দুল্লাহ হাবিবী খতিব জিরোপয়েন্ট জামে মসজিদকে সভাপতি ও মুফতি জহির রায়হান খতিব সাপাহার বাজার জামেমসজিদকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

। এসময় উক্ত মডেল মসজিদ মিলনায়তনে শতাধিক হাফেজ, মুফতি ও মাওলানা উপস্থিত ছিলেন।

 

কামরুল ইসলাম সাপাহার, নওগাঁ।