সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখিত ও বিব্রত’ চুপ্পু ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক
Skip to content

টাঙ্গাইলে ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার

টাঙ্গাইল প্রতিনিধি

“সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা’ এ স্লোগানে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় একযোগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যালসহ মোট ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল ও একটি সোনালু গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।