সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বৈধতার দাবিতে বনানীতে স্লিপার বাস মালিকদের সড়ক অবরোধ ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখিত ও বিব্রত’ চুপ্পু ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম
Skip to content

কুড়িগ্রামে ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে ৬ পরীক্ষার্থী বহিস্কার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র তাদের এ বহিস্কার আদেশ প্রদান করেন।

বহিস্কৃতরা হলেন-ছামিউল ইসলাম,ইয়াসিন আরাফাত সজিব,শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সদস্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়া গেছে। তাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিস্কার করা হয়।