সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভালুকায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভালুকা মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—জামিরদিয়ার আবুল হোসেনের ছেলে সজিব মিয়া (২৬), একই এলাকার নাবিল হোসেন নবীর ছেলে আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুরের শ্রীপুরের উদয়খালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার রফিকুল ইসলামের ছেলে নাঈম খান (২৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ হাজার টাকা।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।