সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান।

নিহতরা হলেন- আমেনা বেগম ও রায়হানা আক্তার।

রামগড় থানার ওসি গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। আজ সকালে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।