সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ ছাড়ের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

রংপুর ব্যুরো :

রংপুরের শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ ছাড়ের দাবীতে শ্যামপুর চিনিকল চালুকরণ সংগ্রাম পরিষদের ব্যানারে শ্যামপুর বটতলায় বুধবার সকাল ১১ টায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামপুরের গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চিনিকল চালুকরণ টাক্সফোর্স কমিটির সদস্য ও কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক  কমরেড আলতাফ হোসেন,কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার,শ্যামপুর চিনিকল চালুকরণ সংগ্রাম পরিষদের নেতা রুহুল আমিন লিটন,শ্যামপুর অঞ্চলের কৃষক নেতা মঞ্জিল হোসেন,কৃষকনেতা সামছুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত মানববন্ধন চলাকালে শ্যামপুর চিনিকল এলাকার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ী ।

মানববন্ধন সমাবেশে বক্তারা সকলেই বলেন অতিসত্ত্বর শ্যামপুর চিনিকল চালুর অর্থ ছাড় করার ব্যবস্থা করে শ্যামপুর চিনিকল চালুর ব্যবস্থা করবেন এবং জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।বক্তারা আরও বলেন যতদিন পর্যন্ত না অর্থছাড় করা হবে ততদিন পর্যন্ত শ্যামপুরের মানুষ তাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ