সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২

রংপুর (পীরগঞ্জ প্রতিনিধি) সৈয়দ রায়হান বিপ্লব :

পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন — পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরামসাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত বোতলগুলোর সুনির্দিষ্ট সংখ্যা গণনার কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি বড় ধরনের নেশা দ্রব্য পাচারচক্রের অংশ হতে পারে ।পীরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের অভিযান এলাকায় নেশা ও অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসনের কঠোর অবস্থান জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করেছে। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।