সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিরতি ভেঙে গানে ফিরলেন কানিজ সুবর্ণা

এক সময়ের জনপ্রিয় রক গায়িকা কানিজ সুবর্ণা। রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই গানের ভুবনে আগমন তার।

এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়িকাকে। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো’তেও পারফর্ম করতেন তিনি। হঠাৎ করেই গান থেকে দূরে সরে থাকেন আলোচিত এই গায়িকা।

কানিজ সুবর্ণার পুরনো একটি গানের ক্যাসেট

এবার দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরছেন তিনি। গত বুধবার (২০ আগস্ট) রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লিখেছেন আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল।

গানটি প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মর্ডান বিটের গানটির ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন।

শুধু কি গান প্রকাশ করে যাবেন, নাকি স্টেজ শো, টিভি আয়োজনেও আপনার দেখা যাবে, এমন প্রশ্নের উত্তরে কানিজ সুবর্ণা বলেন, শো নিয়ে অনেক দিন ধরেই ভাবছি। প্রস্তুতি চলছে। আসলে হয়েছে কী, আমার সঙ্গে যে মিউজিশিয়ানরা কাজ করতেন, তাদের মধ্যে দুজন পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। বেইজ গিটারিস্ট আর ড্রামার না থাকায় স্টেজ শোর সেটআপও ভেঙে গিয়েছিল। তাই মিউজিক সেটআপের জন্য সবকিছু নতুন করে গুছিয়ে নিতে হচ্ছে। তাই স্টেজ শোতে ফেরার জন্য আরেকটু সময় দরকার।

উল্লেখ্য, ২০২২ সালে কানিজ সুবর্ণার গাওয়া ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

এনএনবাংলা/