সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর

পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি চাবির একটি তার কাছেই রয়েছে। এনবিআরের একটি টিম লকারটি জব্দ করেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। এতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লকারের ভেতরে কী রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, ‘এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।’

 

এনএনবাংলা/