সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আদালতে স্যান্ডউইচ খাওয়ার অনুমতি পেলেন না আমু

 

আদালতে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনার অনুমতি পাননি তার আইনজীবী। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

শুনানির সময় আমুর আইনজীবী মহসিন রেজা তাকে খাবার দেওয়ার অনুমতি চান। তিনি আদালতকে জানান, আমুকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয় এবং এজন্য তার পছন্দের স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক এ বিষয়ে আপত্তি জানান। শেষ পর্যন্ত আদালত আসামিকে খাবার দেওয়ার আবেদন নাকচ করে দেন।

মহসিন রেজা বলেন, ‘আসামি একজন প্রবীণ মানুষ। নানা অসুখে ভুগছেন। এজন্য তাকে নিয়মিত খাবার খেতে হয়।’

এর আগে সকালে কারাগার থেকে আমুসহ সাতজন আসামিকে আদালতে আনা হয়। তারা হলেন— সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

সকাল ৯টা ৫০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতের এজলাসে হাজির করা হয়। এসময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে আবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলছিল।

এনএনবাংলা/