সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলনের বাসভবনে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জীবন চন্দ্র ধর ও সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্যরে যৌথ সঞ্চালনায় এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপি’র আহবায়ক সদস্য মো. খায়রুল আহসান মিন্টু উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহম্মেদ মৃধা, , পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর সভার সাবেক মেয়র লুৎফর রহমান, সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক, উপজেলার ৪৩ টি মন্দিরের সভাপতি-সম্পাদক এবং হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গসহ প্রমুখ।