সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব পালন সুবিধাজনক করার জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়ে কয়েকশ কোটি টাকার ব্যয় হবে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচিত হয়েছে। নির্বাচনকালে পুলিশদের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দ্রুত এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে হবে।”

যদিও তিনি খরচের সঠিক সংখ্যা উল্লেখ করতে পারেননি, তবে জানান, “এতে কয়েকশ কোটি টাকা ব্যয় হবে। আমরা এটি ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করব।”

ইউএনডিপির মাধ্যমে কেন আনা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, “আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে আনি। কারণ সরাসরি টেন্ডারের মাধ্যমে আনলে মান ও মূল্যের বিষয় থাকে। ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে, ফলে আমাদের কারও সঙ্গে নেগোসিয়েশন করতে হবে না।”

যারা ব্যয়ভার বহন করবে, তা জানতে চাইলে তিনি বলেন, “এই ৪০ হাজার বডি ক্যামেরার খরচ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বহন করবে। এটি নির্বাচন খাতের বাজেট থেকে অর্থায়ন করা হবে। ক্যামেরাগুলো পুলিশকে দেওয়া হবে, নির্বাচন কমিশনকে নয়।”

 

এনএনবাংলা/