সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিমান ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল কিশোর

এক আফগান কিশোর কেবল কৌতূহলের কারণে বিমানবন্দরের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে পৌঁছেছে। সোমবার এই ঘটনা ঘটেছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বেলা ১১:১০ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কেএএম এয়ারলাইন্সের কাবুল-নয়াদিল্লি ফ্লাইট (আর কিউ-৪৪০১) অবতরণ করে। পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী ল্যান্ডিং গিয়ারে বসে থাকা কিশোরটিকে দেখতে পান এবং তাকে নিরাপদে নিয়ে আসেন।

১৩ বছর বয়সী এই ছেলেটি জানিয়েছে, তার বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে হলেও বর্তমানে সে কাবুলে থাকে। রোববার সকালের দিকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সে ল্যান্ডিং গিয়ারের সংকীর্ণ স্থানে উঠে বসে।

ছেলেটি উল্লেখ করেছে, এটি কেবল কৌতূহলের জন্য করা, কিন্তু বিমান চলা শুরু হওয়ার পর নিচে লাফ দেওয়ার সাহস করতে পারেনি। কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব বিমানপথে প্রায় দুই ঘণ্টা। এ সময়টিও সে ল্যান্ডিং গিয়ারে বসে কাটিয়েছে।

অবশেষে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে কাবুলে ফেরত পাঠানো হয়েছে।

 

এনএনবাংলা/