সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আওয়ামী দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো ধরনের আঁতাত নেই। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারলে আওয়ামী দোসররা এ ধরনের কর্মকাণ্ডে সাহস পেত না। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাদের প্রেতাত্মারা দেশে সক্রিয় হচ্ছে এবং বিদেশের মাটিতেও অপতৎপরতা চালাচ্ছে।

দুদককে সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অর্থ লুটপাটকারীদের টাকা উদ্ধার করতে পারেনি, বিচারও করতে ব্যর্থ হয়েছে। তাদের কার্যক্রম অদৃশ্য, অথর্ব অবস্থায় রয়েছে।

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করা হয়েছে— এমন খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার আখ্যা দেন রিজভী।

ষড়যন্ত্র এখনও চলমান দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আহ্বান জানান, তৃণমূলের মাধ্যমে দলকে আরও সুসংহত করতে হবে, যাতে জনগণ ধানের শীষে ভোট দেয়।

 

এনএনবাংলা/