সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শ্রীমঙ্গলে বিদেশি মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আটক হয়েছে দন্ডপ্রাপ্ত এক আসামি। ২৩ সেপ্টেম্বর সোমবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম াভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে রাজেশ রাজগড়কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় রাজেশ রাজগড়ের হেফাজত থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত রাজজেশ উপজেলার জেরিন চা বাগানের ডলুবাড়ীর মুকুল রাজগড়ের ছেলে। এছাড়াও ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি মো: নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ নজরুল উপজেলার মহাজিরাবাদ গ্রামের গোফরান মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।