সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নেতৃত্বই দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রাতেও নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডা. জাহিদ হোসেন। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। তিনি জানান, জনগণের কাছে সমাদৃত এবং দলীয় জরিপে যারা এগিয়ে থাকবেন, তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।

 

এনএনবাংলা/