সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র এর  প্রতিযোগিতা

রংপুর ব্যুরো:

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র এর  প্রতিযোগিতা অনুষ্ঠিদ হয়েছে ।গতকাল বৃহস্পতিবার গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়নে গংগাচড়া আরাজিনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাফুজার রহমান, মোঃ ওয়াহেদুজ্জামান রাসেল, ইউপি সদস্য, প্রকল্প সমন্বয়কারী ডাঃ মোঃ শামসুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, তাহিরা আখতার বানু, পরিবার কল্যাণ সহকারী, গংগাচড়া, এলাকা ব্যবস্থাপক সুদাসন রায়, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার -লাইভলীহুড মোঃ আসাদুজ্জামান, টিও-সিএম মোঃ জিয়াউর রহমান, টিও-নিউট্রিশন সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা – পুষ্টি হিরু কুমার রায়, রাহেনা খাতুন, রেশমা খাতুন, মো: আসাদুল ইসলামপ্রমুখ।মেলায় কিশোরী ক্লাবের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কমিউনিটির মানুষ, স্কুলের শিক্ষক,ছাত্র-ছাত্রী মেলায় অংশগ্রহণ করেন। দিনব্যাপি পুষ্টি মেলায় স্টল পরিদর্শন, খেলা-ধুলা, নাচ-গান, পথনাটক প্রদর্শন, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, টাইফয়েড টিকা নিবন্ধন করনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।