সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

 

জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচনে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সাটু হলে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোন কাজ করতে পারে না ও করবে না। সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন সেভাবেই নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার ইসলাম সরকার জানান, আমরা খুব নিবীড়ভাবে পরীক্ষা-নীরিক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখা হবে।

এনএনবাংলা/