সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চীনে লিওফাং টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি

 

চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি দল।

ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে দেন রনি। এর ৪ মিনিটে পর ব্যবধান দ্বিগুণ করেন তাহসান। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা।

তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

এনএনবাংলা/