সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় পূর্বের পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে পুনর্বহাল করা হয়েছে।

পদে ফিরে এসে মাহিন সরকার নিজের ফেসবুক পেজে চিঠির একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ইনশাআল্লাহ, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।”

উল্লেখ্য, গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে মাহিন সরকারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

 

এনএনবাংলা/