সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। একই সঙ্গে আরও ১২টি রাজনৈতিক দলের আবেদনের বিষয়ে অতিরিক্ত যাচাই-বাছাই করা হবে। তবে ৭টি দলের আবেদন নামঞ্জুর করেছে কমিশন।

আখতার আহমেদ জানান, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়। সেখান থেকে নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে তাদের প্রতীকের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমরা তাদের চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সব দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

এনএনবাংলা/