সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

 

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশ মিলে মোট ৯৬ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার দেবে।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাবও দেন তিনি।

তিনি আরও বলেন, “অর্থায়ন ক্রমেই হ্রাস পাচ্ছে। তাই এখন একমাত্র টেকসই সমাধান হলো দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা।”

এনএনবাংলা/