সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

ছবি: আইসিসি

 

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথমে বোলারদের দাপটে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার মাত্র ৫ রান খরচায় নেন ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান নেন ১টি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন মারুফা আক্তার।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক (২) ও শারমিন আক্তার (১০) আউট হলেও রুবাইয়া হায়দারের ব্যাটে আসে ভরসা। তিনি ৭৭ বলে ৮ চার হাঁকিয়ে অপরাজিত ৫৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা (২৩) ও সোবহানা মোস্তারি (২৪*) তাকে সঙ্গ দেন। অবিচ্ছিন্ন জুটিতে রুবাইয়া ও সোবহানা ম্যাচ শেষ করে আসেন মাঠ ছেড়ে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

এনএনবাংলা/