সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত: রিজভী

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় নানা দৌড়ঝাঁপ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “জামায়াত সব সময় আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখনো তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কৌশল করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লালসায় ইসলামের মৌলিক নীতির বাইরে অবস্থান নিচ্ছে তারা।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই জামায়াত নভেম্বরে গণভোটের দাবি তুলেছে। শর্ত জুড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো মাস্টারপ্ল্যান আছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, “সাধারণ মানুষ পিআর বা গণভোট সম্পর্কে জানে না। যারা নভেম্বরে গণভোটের দাবি তুলছে, তারা আসলে শর্ত জুড়ে বিভ্রান্তি তৈরি করে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়।”

এনএনবাংলা/