সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মিরপুরে রাসায়নিক গুদামে আগুন: ১৬ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত

 

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করেছেন তাদের স্বজনরা।

রূপনগর থানা-পুলিশ জানিয়েছে, শনাক্ত মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ‘এ পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার স্বজনেরা থানায় এসেছেন। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও আরও কয়েকটি মরদেহের দাবিদার উপস্থিত রয়েছেন। সব মরদেহ যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি স্বজনদেরও ডিএনএ নমুনা নেওয়া হবে। এরপর যেগুলো শনাক্ত করা সম্ভব হবে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলেই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও তিনজন।

এনএনবাংলা/