সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত: আসিফ নজরুল

 

দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি তাকে পীড়া দিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. নজরুল বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে আলোচনার পর আজ একটি বিরাট অনুষ্ঠান সম্পন্ন হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্ট চূড়ান্ত হলো।’

একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে, তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা উপস্থিত থাকত।’

এনসিপি ছাত্রনেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে অধ্যাপক নজরুল আরও বলেন, ‘তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন আরও কার্যকর থাকবে এবং এর মধ্যে তারা বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। প্রয়োজন হলে পরবর্তীকালেও তারা স্বাক্ষর দিতে পারবেন।’

ড. নজরুল সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবাই মিলে করতে পারলে এটি আরও ভালো হতো।’

এনএনবাংলা/