সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

 

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দরের সীমানার ভেতরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জাহাজটি প্রায় সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যায়। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলটি মূল চ্যানেল থেকে দূরে হওয়ায় আপাতত জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে প্রথমে স্টিয়ারিং ফেইল করে এবং পরবর্তীতে ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে উপকূলে আনার চেষ্টা চলাকালে এটি পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

বন্দরের সচিব ওমর ফারুক জানান, বহির্নোঙর থেকে ১২০০ টন ‘বল ক্লে’ নামের কাঁচামাল খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে দুর্ঘটনা ঘটায় সব পণ্যই নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেলে অন্য জাহাজের চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।

ফাইল ফটো

জাহাজটির মালিক সংস্থা ‘জায়ান শিপিং লাইন্স’-এর অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। তখন সেটিকে স্থির রাখা হয়, কিন্তু শনিবার সকালে তীরে টানার সময় এটি অর্ধেকেরও বেশি ডুবে যায়। সৌভাগ্যবশত, জাহাজে থাকা ১৩ নাবিকই নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম. এ. রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি এসে চরে আটকে যায়। তলা ফেটে গেলে নিচের তিনটি হ্যাচ দিয়ে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত জাহাজটির প্রায় ৯০ শতাংশ অংশ পানির নিচে তলিয়ে যায়।

এনএনবাংলা/