সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে পূর্বোত্তর ভারতের ত্রিপুরার সঙ্গে পুনরায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১২ অক্টোবর থেকে গত শনিবার পর্যন্ত এ পাঁচ দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ছিল। গতকাল রোববার সকাল থেকে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর।