সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

 

গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত ও সমুন্নত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর দমন-নিপীড়ন শুরু হয়। তবে বাকশাল বিলুপ্তির পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। তাঁর সময় থেকেই সংস্কারের যাত্রা শুরু হয়।’

নয়া দিগন্তের ভূয়সী প্রশংসা করে ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময়েও নয়া দিগন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও এই পত্রিকার সাংবাদিক ও কর্মীরা দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনের ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। আশা করছি, সংস্কারের বিষয়গুলোও এর মধ্যে নিষ্পত্তি হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

এনএনবাংলা/