সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কোনো দুর্নীতি করিনি, হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব পালনকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না। বরং হজযাত্রীদের ৮ কোটি টাকার বেশি অর্থ ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার দায়িত্বকালীন সময়ে কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।

খালিদ হোসেন আরও জানান, এটাই তার শেষ সরকারি দায়িত্ব। তিনি বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ যদি আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতেও চায়, আমি তা গ্রহণ করব না। নির্বাচন শেষে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় ফিরে যাবেন।

তিনি বলেন, তিনি সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন। আমি বায়তুল মোকাররমে ইবাদত করি, আবার ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করছেন, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এনএনবাংলা/