সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ জনের

 

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন— জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের কৃষক চান মিয়া, সরিষাবাড়ী উপজেলার উচ্চ গ্রামের বাসিন্দা ও সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন, ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া এবং পরিচয় না পাওয়া এক নারী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ডভ্যান ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলেই রাশেদ মিয়া নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা খাতুন, চান মিয়া ও অজ্ঞাত নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/