সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক হাজার

 

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসব মৃত্যু ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৬ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৪২৩ জন।

এ বছরের শুরু থেকে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছিল সেপ্টেম্বর মাসে, যখন ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তবে চলতি অক্টোবর মাসে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে— এ মাসেই এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১৯ হাজার ৮১ জন রোগী, যা এ বছরের সর্বোচ্চ সংক্রমণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে সংক্রমণ বাড়ার কারণ আবহাওয়ার পরিবর্তন ও মশার প্রজনন নিয়ন্ত্রণে দুর্বলতা।

এনএনবাংলা/