সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচন করাতে পারবে না।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা শাপলা প্রতীক চেয়েছি। আইনগতভাবে কোনো বাধা নেই, তাই শাপলা প্রতীক নিয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।”

জোট রাজনীতির বিষয়ে তিনি বলেন, “জুলাইয়ের ঘটনার হতাহতদের বিচারসহ আমাদের অন্য দাবি যদি অন্যান্য দল মানে, তবে জোট গঠনে আমরা কোনো আপত্তি দেখব না।”

এর আগে, জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

এনএনবাংলা/