সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই জেলায় এস আলম গ্রুপের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ফাইল ছবি

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা গাজীপুর ও কক্সবাজারের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দের আবেদন করেন।

আদালতের আদেশে গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮ একর, কক্সবাজার সদরে ২.১২ একর এবং চকরিয়ায় ০.৯৭ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক জানায়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা নামে-বেনামে অবৈধভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে তারা এসব সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা অনুসন্ধান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।

অভিযোগ অনুসন্ধান চলমান থাকায়, সম্পদ স্থানান্তর ঠেকাতে আদালতের মাধ্যমে তা জরুরি ভিত্তিতে জব্দের আবেদন করা হয় বলে দুদক জানিয়েছে।

এনএনবাংলা/