সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় নির্বাচনের আগে গণভোটের ‘কোনো সুযোগ নাই’: খসরু

 

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

বিএনপির অবস্থান পরিষ্কার — নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, দুটি ব্যালটের মাধ্যমে। এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিনই দুই ব্যালটে ভোট গ্রহণ হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ঐ সুপারিশে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে বা ওই নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে।

এই প্রসঙ্গে আমীর খসরু বলেন, আমাদের অনেকগুলো রেকমেন্ডেশন ছিল যেগুলোতে ঐকমত্য হয়নি। কিছু বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সমাধান খোঁজা হবে। কিন্তু ঐকমত্যের বাইরে গিয়ে কে কী প্রস্তাব বা সুপারিশ দিচ্ছে, সেটি তাদের বিষয়। বিএনপির কোনো আপত্তি নেই, তবে ঐকমত্যের বাইরে গিয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। যেহেতু বিএনপি ঐ বিষয়ে ঐকমত্যে নেই, তাই সেদিকে যাওয়ারও কোনো সুযোগ নেই।

এনএনবাংলা/