সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ

 

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী এনামুল নবীন মঙ্গলবার (২৮ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড আবুল কালামের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার, এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ও দুই শিশু সন্তান তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন।

নোটিশে মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতি ও রক্ষণাবেক্ষণের অভাবই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, পাঁচ লাখ টাকা সরকারি সহায়তা এবং একজনকে চাকরি দেওয়ার ঘোষণা ‘অপ্রতুল ও অবমাননাকর’ হিসেবে দেখানো হয়েছে।

আইনজীবী দাবি করেছেন, নিহতের পরিবারের ক্ষতি পূরণের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/