সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

 

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয়—এটা আমাদেরও প্রত্যাশা। কিন্তু পতিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। যদি কোনো দল ক্ষমতার লোভে জাতীয় ঐক্য ভাঙতে চায় বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়, তাহলে হিতে বিপরীত হবে। সংসদ টেকাতে তাদের কষ্ট হবে, জনগণের আস্থাও হারাবে।’

নাহিদ আরও বলেন, ‘জুলাই সনদ কোনো দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। এর বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলো গণভোটে নেওয়া উচিত। জনগণই নির্ধারণ করবে, কী থাকবে আর কী বদলাবে।’

গণভোটের গুরুত্ব তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, ‘নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। সংস্কারের রূপরেখা জনগণের হাতে যাবে, তারাই সিদ্ধান্ত নেবে। গণভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়ন মানে জনগণের মতামত উপেক্ষা করা।’

তিনি আরও বলেন, ‘গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো অর্থ নেই। বিচারহীন নির্বাচন হবে কাগজের সাইন মাত্র, যার বাস্তব মূল্য শূন্য। ইতিহাস সাক্ষী—নব্বইয়ের পর ত্রিদলীয় রূপরেখা ক্ষমতার পথেই সীমাবদ্ধ ছিল। আমরা সেই ভুল আর করব না।’

এনএনবাংলা/