সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিরাপত্তা নিয়ে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মেট্রোরেল কর্তৃপক্ষের

 

রাজধানীতে মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি বলছে, নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনেই মেট্রোরেল পরিচালিত হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। তাই নিরাপত্তা বিষয়ে সম্মানিত যাত্রীসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

রাজধানীর ফার্মগেট এলাকায় গত ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়।

ওই ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল পুনরায় শুরু হয়, তবে আগারগাঁও–মতিঝিল অংশে তা বন্ধ থাকে।

পরদিন সোমবার সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই স্থানে—ফার্মগেটে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।

এনএনবাংলা/