সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ফাইল ফটো

 

গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধের মধ্যেই আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। খুব দ্রুতই ফায়সালা আসবে।’

তিনি বলেন, গত ২৭০ দিনের আলাপ-আলোচনার পরও দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়া হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে মতবিরোধ ছিল, এখন গণভোট নিয়েও দ্বিমত দেখা দিয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকারের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।’

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব।

এনএনবাংলা/