সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারত ম্যাচের ক্যাম্প শুরু, কবে আসবেন হামজা

ফাইল ফটো

 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) থেকেই শুরু হচ্ছে ক্যাম্প, যেখানে প্রাথমিকভাবে থাকছেন হংকং চায়না ম্যাচে খেলা ফুটবলাররা।

তবে দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী এখনই যোগ দিচ্ছেন না। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে ৮ নভেম্বর নরউইচ সিটির বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরবেন হামজা। ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন তিনি।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বর্তমানে নিজ দেশে থাকলেও শিগগিরই ঢাকায় যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন ম্যানেজার আমের খান।

বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে, এরপর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে।

এদিকে, দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় ভারতের বিপক্ষে ফাহামিদুল ইসলামকে পাওয়া যাবে না। তবে তিনি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন। বর্তমানে তিনি ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসিতে খেলছেন।

অন্যদিকে, শমিত সোমকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তার ক্লাব কানাডার কাভারলি এফসি ৩ নভেম্বর শেষ ম্যাচ খেলবে। এরপরই বাংলাদেশে যোগ দিতে পারবেন তরুণ এই ফরোয়ার্ড।

এনএনবাংলা/