সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘শাপলা কলি’ নয় ‘শাপলা ফুল’ চায় এনসিপি

 

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর প্রতীকের নাম পরিবর্তনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, তারা ‘শাপলা কলি’ নয়, বরং ‘শাপলা ফুল’ প্রতীক চায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা ফুল প্রতীকই চাই। আগে ইসি জানিয়েছিল ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ তালিকায় যুক্ত হয়েছে, তাহলে চাইলে ‘শাপলা ফুল’ও অন্তর্ভুক্ত করা সম্ভব। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প প্রতীক বিবেচনা করছি না।

এনএনবাংলা/