সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের অভ্যন্তরীণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির আমির নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আমিরের দায়িত্ব পালন করবেন।

রোববার (২ নভেম্বর) জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

এনএনবাংলা/