সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মুরাদনগরে ২৫জন কৃষক কৃষাণীতে হাতে কলমে প্রশিক্ষণ

 

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওটায় পার্টনার ফিল্ড স্কুলের সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা, সারোয়ার জামান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, কুমিল্লা, উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার হাজেরা বেগম ও  নাসির উদ্দিন।

বক্তারা বলেন, কৃষিতে সুষম সার প্রয়োগ ও কৃষিকে বানিজ্যিকিকরন ও বীজ উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষনে ১০ দিনে ২৫ জন কৃষক কৃষানিকে হাতে কলমে প্রশিক্ষন প্রদান শেষে সনদ প্রদান করা হয় উক্ত প্রশিক্ষনে প্রথম স্থান অধিকার করেন কৃষানি তানজিলা।