সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ইয়াবাসহ কালীগঞ্জে গ্রেফতার-৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সময় তাদের দেহ তল্লাশী করে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাগরী ইউনিয়নের উলুখোলা ব্রীজ সংলগ্ন সেনপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের মিরারটেক বরাইতলা এলাকার নজরুল ইসলামের পূত্র রায়হান ইসলাম শান্ত (২০), গলান দক্ষিণপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার পূত্র ইফরান মিয়া (২১) এবং ঢাকার উত্তরখান থানার চামুরখান আমতলা এলাকার ওহাব আলী মোল্লার পূত্র রতন মোল্লা (৪৫) কে ইয়াবাসহ গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রথম দফায় রায়হান ও ইফরানকে ১১ পিস এবং পরে পৃথক অভিযানে রতনের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী।  বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।